রংপুরে ৩২ বিএনপি-জামায়াত কর্মী আটক

aatok

রংপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের মোট ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাত থেকে আজ  মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রংপুর গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন জামায়াতে ইসলামী ও ১৪ জন ছাত্র শিবিরের কর্মী। এছাড়াও ৮ বিএনপি নেতা-কর্মীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়,এদের মধ্যে কোতয়ালি থানা এলাকায় ১০ জন, গঙ্গাচড়া থানা এলাকায় ১ জন, বদনগজ্ঞ থেকে ২ জন মিঠাপুকুর থেকে ১১ এবং পীরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২৪ জামায়াত শিবির কর্মীর বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগাছা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

/এসএম/