নীলফামারী জজ আদালতে দায়িত্ব পালনকালে কনস্টেবল তানজিনা আক্তারের গুলিতে গুরুতন আহত হয়েছেন এএসআই আমিনুর রহমান (৪০)। বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টার দিকে জেলা জজ আদালতের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। নীলফামারী পুলিশ লাইনের রিজার্ভ অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত এএসআইকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে ছয়টি গুলি বের করা হয়েছে। একটি বের করা সম্ভব হয়নি। সকাল ১১টায় উন্নত চিকিৎসার জন্যে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, নীলফামারীর স্থানীয় পুলিশ লাইনের এএসআই আমিনুর রহমানের নেতৃত্বে নারী-পুলিশসহ চার সদস্য জজ আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল তানজিনা আক্তারের হাতে থাকা শর্টগান থেকে অসর্তকতাবশত সাতটি গুলি বের হয়ে এএসআই আমিনুরের পায়ে বিদ্ধ হয়।
রিজার্ভ অফিসার জানান, দুর্ঘটনাবশত এমনটি ঘটেছে। কনস্টেবল তানজিয়াকে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে।
/এইচকে/এসএস/