কথা হয় মাদারীপুর থেকে সাতক্ষীরা জেলা শহরে পতাকা বিক্রি করতে আসা আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নানসহ আরও বেশ কয়েকজন পতাকা বিক্রেতার সঙ্গে। জানা যায়, ছোট সাইজের প্রতিটি পতাকা ১০-১২ টাকা, মাথায় বাঁধার রুমাল পতাকা ১০-২০ টাকা, মাঝারি আকারের পতাকা ১০০-১২০ টাকা এবং আরও বড় আকারের পতাকা ১৫০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিজয় দিবসের শুভেচ্ছাবাণী লেখা ইলাস্টিক ব্যান্ডও তরুণদের বেশ প্রিয় বলে জানান তারা। ওগুলো বিক্রি হচ্ছে ১০ টাকায়।
পতাকা বিক্রি শেষে ১৬ ডিসেম্বর আবার মাদারীপুর ফিরে যাবেন এই ফেরিওয়ালারা। বছর ঘুরে আবার ডিসেম্বর এলে পতাকা নিয়ে নেমে পড়বেন রাস্তায়। তারা জানান, পতাকা হাতে এই নেমে পড়াটা শুধু পেটের টানে নয়, নাড়ির টানেও বটে। আবু বকর মনে করেন, ডিসেম্বর বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অহঙ্কারের মাস। কথা শেষ হতে না হতেই লোক বুঝে আবার হাঁকডাক শুরু হলো তার— পতাকা লাগবে, পতাকা!
/এইচকে/এফএস/