সাদিক প্রায় তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই চক্রের ‘মাস্টার মাইন্ড’ সাদিকের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এর পর থেকে সাদিক পলাতক ছিল। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। দুই জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নারীদের সঙ্গে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন-
ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাদিকের বিরুদ্ধে যত অভিযোগ
২৬ লাখ টাকা ছিনতাইয়ের ‘মাস্টারমাইন্ড’ ছাত্রলীগ নেতা সাদিককে খুঁজে পাচ্ছে না পুলিশ
সাতক্ষীরার ছাত্রলীগ নেতা সাদিক বহিষ্কার