নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীদের মস্তিষ্কের কোষ খুলে যায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১ জানুয়ারি) নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগোর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার উপযুক্ত পরিবেশ ও নতুন অবকাঠামো তৈরি করছে। জাতিকে শিক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে বছরের প্রথম দিন বিনা পয়সায় বই দিচ্ছেন।
তিনি আরো বলেন, নতুন বইয়ের গন্ধ পেয়ে শিক্ষার্থীদের মস্তিষ্কের কোষ খুলে যায়। নতুন বই পাওয়ার আনন্দে তারা লেখাপড়া শুরু করে। আমরা শিক্ষিতের হার যেমন বাড়িয়েছে, তেমনি লেখাপড়ার মানও বেড়েছে।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরারা, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে।