প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি বি-গ্রেড থাকলেও সেই অনুযায়ী কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনও নিরাপত্তা নেই।’ অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সব সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় ২৫ জানুয়ারি সকাল ১১টায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বিশাল জনসভা করার ঘোষণা দেন তারা।
পরবর্তী সময়ে আশুগঞ্জ উপজেলায় হরতাল অবরোধ পালনসহ আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
এ কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন–জেলা সিপিবি নেতা শাহরিয়ার মো. ফিরোজ, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসিম, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার, উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি ইদন মিয়া মিন্টু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ।