রবিবার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘সুশিক্ষিত মানুষ হিসেবে সবাইকে মাথায় রাখতে হবে, পৃথিবীর কোনও পেশা বা কোনও কাজই অসম্মানের নয়। দক্ষতা অর্জনের ক্ষেত্রে কোনও পেশাকেই হেলাফেলা করলে চলবে না। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি জীবিকা অর্জনের জন্য হাতেকলমে কাজ করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা অনেক সুযোগ সৃষ্টি করছেন। সরকার আগামী প্রজন্মের জন্য প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে। এই সুবিধা গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ নিতে পারবে শিক্ষার্থীরা।’
নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ।