তিনি সোমবার (৬ জানুয়ারি) শেরপুরের নালিতাবড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র ও কম্বল বিতরণকালে পাঁচগাঁও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এখন বাড়ি থেকে ডেকে এনে কেউ চাকরি দেবে না। ওই দিন বাংলাদেশ থেকে চলে গেছে। এখন প্রতিযোগিতার মধ্যে টিকে থেকেই চাকরি নিতে হবে। কাজেই ফলাফল যদি ভালো না করেন তার জন্য প্রথম দায়ী থাকবেন অভিভাবক, তারপর দ্বিতীয় দায়ী থাকবেন শিক্ষকরা।’
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।
এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের সব প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল ও ৫১৮ জন শিক্ষার্থীদের হাতে নগদ ৫শ’ করে টাকা করে তুলে দেন।