শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক এবং ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় গেলে কোনও ধরনের সমস্যা হওয়ার সুযোগ নেই। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যান তারা ভালোভাবে হজ পালন করতে পারেন। আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় যান তারা অত্যন্ত কষ্টের সঙ্গে কাঁদতে কাঁদতে দেশে ফেরেন।’
এ বছর সারা দেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজারেরও বেশি হজযাত্রী পাঠানো হবে বলে তিনি জানান।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ জাকাতের টাকায় পরিচালিত সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী নয় জন প্রশিক্ষণার্থীকে নয়টি সেলাই মেশিন এবং মসজিদভিত্তিক বিভিন্ন পাঠাগারে ১৪টি আলমারি প্রদান করেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুজ্জামান সিকদার, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মো. মাস-উ-দুল হক, কাজুলিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।