শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুগাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন সীমানায় প্রবেশ করার আগে ওই নারী দুই কানে হাত চেপে রেললাইনের ওপর দাঁড়িয়ে যান। এরপর ট্রেনটির নিচে পড়ে কাটা পড়েন তিনি।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, ঢাকাগামী হাওড় এক্সপ্রেস শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তার পরনে একটি নীল রঙের চাদর, সালোয়ার কামিজ ও বোরকা ছিল। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।