এসময় হুমায়ুন নামের এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে সুমন, শাহিন ও পলাশ গুলিবিদ্ধ হয়েছে।
শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পের এসআই (উপ-পরিদর্শক) জামিরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
/এআর/টিএন/
/আপ: আরএ/