পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ফতুল্লার বক্তাবলীর রাধানগরে অনুষ্ঠিত ‘ল্যাংটা পীরের ওরস’ থেকে ফেরার পথে ঢাকাগামী এক লঞ্চের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। স্বজনরা নিখোঁজদের ছবি নিয়ে ঘাটে ভিড় করছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকাজে নিয়োজিত আছেন ফায়ার ব্রিগেডের কর্মীসহ ডুবুরিদের সাত সদস্যের একটি দল।
এই কর্মকর্তার হাতে আসা নিখোঁজ পাঁচজনের তালিকায় আছেন মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুরের আব্দুল কাদির(৫০), সিদ্ধিরগঞ্জের সেলিম খান(৪৫) ও তার দুই সন্তান ঈমান খান(১৫) ও মৌসুমী আকতার(১৬) এবং সেলিম মিয়া। সেলিম মিয়া নিখোঁজ কিশোর কিশোরীর গানের শিক্ষক।
/এইচকে/টিএন/