টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গোপালগঞ্জে আসেন আওয়ামী লীগের এই নেতা। এসে প্রথমেই জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ‘আল্লাহ শেখ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য, শেখ হাসিনাকে অর্থনৈতিক মুক্তির জন্য’