মুজিববর্ষ উপলক্ষে হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সেমিপাকা ঘর হস্তান্তর

ঘরগুলো হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকদিনাজপুরের হিলিতে মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক দুস্থ আদিবাসী ১৪টি পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ‘জমি আছে,ঘর নেই’-এর আওতায় হাকিমপুর (হিলি) উপজেলার আদিবাসী অধ্যুষিত মালঞ্চা গ্রামে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘরগুলো নির্মাণ করতে ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।