গোপালগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

শিশুর মৃতদেহ নিয়ে স্বজনদের আহাজারিগোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তরজলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বসার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলো–স্থানীয় খোকন মণ্ডলের মেয়ে শশী মণ্ডল (৩) ও বিপুল মণ্ডলের মেয়ে শ্রীজা মণ্ডল (৩)।  

সিন্ধিয়াঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, রবিবার দুপুরে দুই চাচাতো বোন বাড়ির উঠানে খেলা করছিল। বেলা ৩টার দিকে পরিবারের লোকজন খোঁজ করে তাদের সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।