বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ গেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে প্রবেশে কোনও টিকিট লাগবে না। এছাড়াও পার্কে একশ’ প্রজাতির গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য জানান।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিশেষ এই দিনটিতে দর্শনার্থীরা টিকিটে পার্কে প্রবেশের সুযোগ পাবেন, তবে আগের মতো টিকিট সংগ্রহ করে বিভিন্ন ইভেন্ট দেখতে হবে। পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেওয়া হয়।