বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার নির্দেশ দেওয়া হলো।
এছাড়া জেলার সব কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য আদেশ দেওয়া হলো। এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো এবং বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।