প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের লাশ বোরহানউদ্দিনে প্রবেশ করলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতাকর্মীরা তা প্রতিহত করবে। মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর জাতি কলঙ্কমুক্ত হবে। কিন্তু তার লাশ বোরহানউদ্দিনের মাটিতে দাফন করে আমরা মাটিকে কলঙ্কিত করতে দেবো না।’
এদিকে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ভোলার মাটিতে মাজেদকে দাফন করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২৫ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন বলে জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা জানায়, করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসি। এরপর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সরকার তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। তবে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। তার বাড়ি ভোলায়।
আরও পড়ুন-
বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরে সরকারের নির্দেশের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ
বঙ্গবন্ধুর খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদের দাবি মোহাম্মদ নাসিমের
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদ গ্রেফতার
২৫ বছর ভারতে পালিয়ে ছিলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদ কারাগারে
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের রায় কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু: আইনমন্ত্রী