সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকাতে প্রশাসন সদর উপজেলার সয়দাবাদসহ ছয়টি ইউনিয়নের ১৭টি ওয়ার্ড লকডাউন করেছে। নিয়মিত তল্লাশি করার কাজে মহাসড়ক দিয়ে শহর অভিমুখে প্রবেশের ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মুলিবাড়িসহ কমপক্ষে পাঁচটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকানোর পাশাপাশি শহরবাসীর স্বার্থেই মুলবাড়ি সড়কে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ’