কাজীরহাট থানার ওসি আনিসুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন রবিবার সাধারণ ডায়েরির অভিযোগ তদন্তে বরিশাল জেলা দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে।
সাধারন ডায়েরিতে মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল উল্লেখ করেন, এ বছর ৭২৩ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণে বরাদ্দ দেওয়া হয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে। কিন্তু চেয়ারম্যান গত ৯ এপ্রিল ৩৮৪ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। মাথাপিছু ১০ কেজি করে মোট দুই হাজার ৮৪০ কেজি চাল আত্মসাত করেন চেয়ারম্যান। এ ঘটনায় গত ১১ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন।