আসমা বেগম টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা গ্রামের মোরশেদ শেখের স্ত্রী।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আসমা বেগম জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। নমুনার রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’ তিনি আরও জানান, আসমা বেগম ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। নমুনার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে জেলার কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় দুই জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় নয় জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ তিন জন, সদর উপজেলায় তিন জন এবং মুকসুদপুরে তিন পুলিশ সদস্য রয়েছেন।