সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, মোট ৪৫ জন নেতাকর্মী এই কাজে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণা ও নেতৃত্বে এই টিম ধান কাটার কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, বুধবার থেকে ২০ জনের দুটি দল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌঁছে দেবে। উপজেলার সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত তাদের এই উদ্যোগ চলবে।
উপকারভোগী কৃষক মিঠু এমন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।