বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১০ মে ২০২৬, ২১:৪৬আপডেট : ১০ মে ২০২৬, ২১:৪৬

নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৮ মে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হন। দুপুর আড়াইটার দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করেন কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন শনিবার (৯ মে) হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে রবিবার লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে আমিনুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তমির উদ্দিনের ছেলে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলামকে (২৩)। তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
বনভোজনের আনন্দযাত্রা থামলো সড়কে, ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত
নেত্রকোনায় পিকআপভর্তি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
তালের মৌসুমে মিষ্টিমুখ হোক একটু অন্যরকম
তালের মৌসুমে মিষ্টিমুখ হোক একটু অন্যরকম
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা