সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তি এখন শারীরিকভাবে সুস্থ। তাকেসহ পরিবারের চার জনকে হোম কোয়ারের্টিনে রাখা হয়েছে। চিকিৎসকরা তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজন হলে তাকে হাসপাতালের আইসোলেশনে আনা হবে। প্রয়োজনে ওই এলাকা লকডাউন করা হবে।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরে চার জন, নড়াইলে চার চিকিৎসকসহ পাঁচ জন, কুষ্টিয়ায় দুই জন, মেহেরপুরে একজন এবং মাগুরায় একজনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন শেখ মো. আবু শাহিন।