পল্লী বিদ্যুতের জিএম ও ইসলামিক ফাউন্ডেশনের ডিডির করোনা পজিটিভ




মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্লাহ (৫৬) ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) আবুল কাশেম (৪৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) এ এইচ এম মোবারক উল্লাহ ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, এছাড়াও সিপাহীপাড়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর কম্পাউন্ডের পুরুষ কুক (৪০) ও তার মায়ের (৬৫) করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার একই কম্পাউন্ডে থাকা লাইনম্যান খলিলুর রহমান (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, বর্তমানে আবুল কাশেম নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নিজ বাসায় রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী মুন্সীগঞ্জে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ৪৯৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৭০ জনের রিপোর্ট এসেছে।