তিনি জানান, কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের ছয় বছরের এক মেয়ে শিশু করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে গত শুক্রবার মারা যায়।
রাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়।
পরে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ও চৌদ্দগ্রাম থানা পুলিশ শিশুর বাড়িটিসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে।