তিনি জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা নমুনার মধ্যে শুক্রবার কলেজের পিসিআর ল্যাবে দুই শিফটে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ময়মনসিংহ জেলায় চার জন, জামালপুরের এক জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন চিকিৎসকসহ ৭৫ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিন জন।