এ সময় পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক ও যুবলীগ নেতা মো. সাদেকুল ইসলাম সজীব, আমানতুল্ল্যাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু কাওসার আলম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, রাজধানী ঢাকার ধানমন্ডি ল’ কলেজের ছাত্রলীগ সভাপতি মো. মেহেদী হাসান সুজন, যুবলীগ নেতা মো. আবু জিহাদ প্রধান, সোনালী ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধানের ভাতিজা ও ব্যবসায়ী মো. আরিফুল রহমান লেলিন উপস্থিত ছিলেন।
আরিফুল রহমান লেলিন জানান, খাদ্যসামগ্রী উপহারের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, আলু, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, আধা কেজি করে ছোলা বুট, চিড়া, মসুর ডাল ও পেঁয়াজ দেওয়া হয়েছে। রবিবার (৩ মে) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে দুইশ’ ও ৪ মে (সোমবার) পাটগ্রাম পৌরসভায় দুইশ’ পরিবারের মধ্যে একই ধরনের খাদ্যসামগ্রীর উপহারের মোট চারশ’ প্যাকেট বিতরণ করা হবে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষেরা খুব কষ্টে আছেন। তাদের সহায়তা করতেই নিজ এলাকা পাটগ্রামের এক হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
মহামারি করোনা মোকাবিলায় ব্যবসায়ীসহ বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।