র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের নবাগত ক্যাম্প কমান্ডার মেজর নোমান আহমেদ জাকি এবং বিদায়ী ক্যাম্প কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে তিনটি গাড়িতে করে একদল র্যাব সদস্য এসে মুদি দোকানি মেসার্স তরফদার এন্টারপ্রাইজ ঘিরে ফেলে। পরে আশেপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উল্লিখিত পরিমাণ সরকারি চাল, চালের খালি বস্তা জব্দসহ দোকান মালিক মিফতাউর রহমান তরফদারকে (৩৫) আটক করে নিয়ে যাওয়া হয়।
এ সময় উপস্থিত জনতাকে সরকারি চাল চুরির পরিণাম সম্পর্কে সচেতনও করে র্যাব। আটক মিফতাউর মৌলভীবাজার সদর থানাধীন বলিয়ার বাগ এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে বলেও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ প্রসঙ্গে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের বিদায়ী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘বেশ কিছু দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর আজ নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। এর আগেও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় এরকম অভিযান চালিয়েছে, সেসব অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই এই অভিযানটি চালানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘