তিনি আরও জানান, আন্তঃনগর ট্রেন যেসব স্টেশনে বিরতি দিতো, সেসব স্টেশনেই বিরতি দিয়ে পণ্য তুলে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে ট্রেনটি। প্রথম দিন ব্যবসায়ীরা পঞ্চগড় থেকে ঢাকায় প্রায় ৫০ টন টমেটো পাঠানোর কথা বলেছেন। যাত্রাপথে ট্রেনটি অন্যান্য স্টেশন থেকেও পণ্য তুলে নেবে।
এরআগে, গত সোমবার (৪মে) রংপুর বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পঞ্চগড় থেকে রেলে পণ্য পরিবহনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসময় পঞ্চগড় প্রান্তে উপস্থিত থাকা রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। সরবরাহ স্বাভাবিক রাখতে শুধু লাগেজ ভ্যানে পরিবহন উপযোগী পণ্য নয়, অন্যান্য পণ্য পরিবহনেও রেলকে ব্যাপক ব্যাবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাতে কয়েকটি রুটে পার্সেল ট্রেন চালু করা হয়েছে। তিনি পঞ্চগড় থেকেও পণ্য পরিবহনে তাগিদ দেওয়ায় ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করেন। এর অংশ হিসেবে শনিবার আরও একটি পার্সেল ট্রেন চালু হচ্ছে। এটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে কয়েকটি স্টেশনের পণ্য নিয়ে ঢাকায় পৌঁছবে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, কৃষক ও ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী যথাসময়ে যথোপযুক্ত নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার আলোকে আমরা দলীয়ভাবে উদ্যোগ নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের রেলে পণ্য পরিবহনে নানাভাবে উৎসাহিত করছি।
কৃষকদের স্বার্থে ব্যবসায়ীদের এগিয়ে আসতে প্রয়োজনে নানা সুবিধার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পঞ্চগড়ে উৎপাদিত সুপারিসহ অন্যান্য পণ্য পরিবহনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। এতে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। ব্যবসায়ীরা স্বল্পভাড়ায় পণ্য পরিবহণ করতে পারবে।