শ্রমিকের ভূমিকায় ছাত্রলীগ কর্মীদের দেখে অনেকটা আশ্চর্য হয়ে দিনমজুর শফিকুল বলেন, ‘এটা তো চিন্তাই করা যায় না। শিক্ষিত ছেলেরা এমন করি জমিত নামি কাচি দিয়া ধান কাটি দিবে তাও ফির (আবার) টাকা ছাড়া! টাকার অভাবে কামলা (শ্রমিক) নিবার পাই নাই। আমার খুব উপকার হইলো। আল্লাহ সবার ভালো করুক। ’
শফিকুলের জমির ধান কাটায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল-আমিন সরকার আরিফ। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা গর্বিত।’
মোস্তফা হাসান মারুফ, মাইদুল ইসলাম, তৌকির রহমান আপন, কামরুল, হিরা ও ফরহাদ সহ প্রায় ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী এ কাজে অংশ নেন।