প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বেশ কিছু শর্ত সাপেক্ষে ১০মে থেকে জেলায় সব ধরনের দোকানপাট খোলা রাখা হয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়া নির্দেশনা অনুযায়ী দোকানপাট খোলা রাখা সম্ভব নয়। বিধায় জনগণের জীবন বাঁচানোর স্বার্থে মঙ্গলবার (১২ মে) থেকে আবারও সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে। তবে জনসাধারণের সুবিধার্থে ওষুধের দোকান, কৃষি যন্ত্রপাতির দোকান ও মুদি দোকান খোলা রাখা হবে।
করোনা থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া সব ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।