অসহায় মানুষের হাতে ‘প্রধানমন্ত্রীর উপহার’ পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রীকরোনা পরিস্থিতিতে অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, করোনার এই মহামারিতে ত্রাণ নিয়ে দুর্নীতি করে পার পাওয়ার কোনও সুযোগ নেই। এটা শেখ হাসিনার সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

সোমবার (১৮ মে) সরিষাবাড়ী পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চারশ’ মৎস্যজীবী ও উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঁচশ’ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রীদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত অর্থ এবং খাদ্য মজুত আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাদ্য সহায়তা পাচ্ছে। করোনা সংকট যতদিন চলবে ততদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিতে থাকবো।

করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রীউপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, সেমাই ও হাত ধোয়ার সাবান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম প্রমুখ।