কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে স্বর্ণ কারিগরের মৃত্যু

করোনাভাইরাস

গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে স্বর্ণ কারিগর দীপঙ্কর সেন (৩৩) মৃত্যু হয়েছে। দীপঙ্কর উপজেলাার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক জানান, দীপঙ্কর সেন প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত করে রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তিনি বেশ কিছুদিন যাবত জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৯ জুন) সকালে তিনি অসুস্থতা অনুভব করলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের পর তার মরদেহ বাড়িতে পাঠানো হবে।