করোনাভাইরাসহবিগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পাঁচটি উপজেলার ৯টি এলাকা রেড জোন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন। রেড জোনের মধ্যে রয়েছে, হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, চুনারুঘাট পৌরসভা এবং উপজেলার দেওরগাছ, উবাহাটা ও রানীগাও ইউনিয়ন, মাধবপুর পৌরসভা, আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলা সদর।
ডা. মুখলিছুর রহমান উজ্জল আরও জানান, হবিগঞ্জ জেলাকে জোন বিভাজন করে ঘোষণা দেওয়া হয়েছে এবং তা ব্যস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার (১৯ জুন) থেকে রেডজোন বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, হবিগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৬১ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং মারা গেছেন চার জন।