স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩২

‘২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো সমাপ্ত হবে’ বলে জানিয়েছেন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।

উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু নিরপক্ষে করবার জন্য আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবো। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, নির্বাচন নিয়ে কোনও কলঙ্ক বিএনপি নিবে না। সমস্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করবার আমরা করবো। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবো।’

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন দফতরের প্রধান ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
দেশের হাট-বাজার নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো