রফিকুল বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার সিরাজুল ইসলামের ছেলে।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরে হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার ১০ জন মারা যায়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রফিকুল পলাতক ছিলেন। শুক্রবার রাতে তার বাড়িতে আসার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে।
ওসি জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বিরামপুর ও ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
আরও পড়ুন:
১০ জনের মৃত্যুর পর থেকে হোমিও দোকানিরা পলাতক