সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আট জন, মহম্মদপুর ও শালিখায় একজন করে রয়েছেন। সদরে আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যা হাসপাতালের সাবেক পরিচালক ছাড়াও রয়েছেন– দুজন স্বাস্থ্যকর্মী, জেলা ও দায়রা জজের পরিবারের এক সদস্য।
তিনি আরও জানান, মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেডজোন হিসেবে চিহ্নিত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। এক হাজার মানুষের বসবাসের এই দুই পাড়ায় এখন ছয় জন করোনা রোগী রয়েছেন।