সত্যেন চন্দ্র সেন জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পূর্বশিকারপুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে তার মায়ের মৃতদেহ দাহ করা হয়। আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বরে শেষকৃত্য অনুষ্ঠান হবে। ইতোপূর্বে তার মা শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু গত ১০ আগস্ট থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হন।
তিনি আরও জানান, আফসোস শুধু আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ হলো না। তিনি আশায় বুক বেঁধে ছিলেন প্রধানমস্ত্রীকে একবার নিজ চোখে দেখবেন। কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমার মা যেন স্বর্গবাসী হন, ভগবানের কাছে সেই কামনাই করি।
উল্লেখ্য, ১৮ আগস্ট বাংলা ট্রিবিউনে বঙ্গবন্ধু ভক্ত যামিনী বালার খবর প্রকাশিত হয়। সেই সংবাদে মৃত্যুর আগে তার শেষ চাওয়া বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ দেখার কথা জানা যায়। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে বছরের পর বছর তিনি বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণ কামনায় প্রদীপ জ্বালিয়ে, দূর্বাঘাস, ফুলসহ নানা উপকরণ দিয়ে নারায়ণ পূজাসহ বিশেষ প্রার্থনা করতেন। এছাড়া কীর্তন ও প্রসাদ বিতরণও করতেন তিনি।
আরও পড়ুন:
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা: মৃত্যুশয্যায়ও যামিনী বালার ব্যতিক্রমী শোকদিবস পালন