বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা: মৃত্যুশয্যায়ও যামিনী বালার ব্যতিক্রমী শোকদিবস পালন

পঞ্চগড় প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৭:৪৩আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৮:২১

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা: মৃত্যুশয্যায়ও যামিনী বালার ব্যতিক্রমী শোকদিবস পালন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ব্যতিক্রমী ভালোবাসা দেখিয়ে আসছেন পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামের ৮১ বছরের যামিনী বালা। মৃত্যুর প্রহর গুনলেও বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। মৃত্যুশয্যাতেও পূজা-অর্চনার মধ্য দিয়ে শোক পালন করছেন। প্রতিবছর শোকের এই মাসে যামিনী বালা ও তার পরিবার বিভিন্ন আঙ্গিকে শোকদিবস পালন করে আসছেন। বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণ কামনায় প্রদীপ জ্বালিয়ে, দূর্বাঘাস, ফুলসহ নানা উপকরণ দিয়ে নারায়ণ পূজাসহ বিশেষ প্রার্থনা করে আসছেন। এ সময় কীর্তন ও প্রসাদ বিতরণও করে আসছেন তারা।
যামিনী বালা জানান, একাত্তরে পাকিস্তানি সেনারা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিলেও জন্মভূমির ভিটা ছাড়েননি তিনি। নানা প্রতিকূলতা, মানসিক নির্যাতন সহ্য করেও শেষ পর্যন্ত তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে দেশের মাটি কামড়ে বসবাস করে আসছেন। ছোট্টবেলা থেকেই বঙ্গবন্ধুর প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে শোকাহত হন তিনি। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর পর প্রতিবছর পূজা অর্চনা করেন। প্রথমদিকে নিজে করলেও পরবর্তীতে পরিবারের সদস্যরা এতে যোগ দেন।

চলতি বছর জটিল রোগে ভোগা যামিনী মৃত্যুশয্যায়। মৃত্যুশয্যাতেও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জন্য বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনা করেছেন। তিনি নিজে এই পূজা-অর্চনা করতে না পারলেও তার নির্দেশে ছেলে সত্যেন সেন, কমলাকান্ত সেন ও মংলা সেনের ব্যবস্থাপনায় পরিবারের সদস্যরা এবারেও এসব আয়োজন করেছেন।

যামিনী বালা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভক্ত। জীবনে একবার দূর থেকে শেখ হাসিনাকে দেখার সৌভাগ্য হয়েছে বলে জানান তিনি। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীকে কাছ থেকে একবার দেখবেন।

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা: মৃত্যুশয্যায়ও যামিনী বালার ব্যতিক্রমী শোকদিবস পালন

যামিনী বালার ছেলে সত্যেন সেন জানান, আমার মা শেখ মুজিবুর রহমানের অন্যরকম ভক্ত। তিনি নিজেই বঙ্গবন্ধুর পরিবারের মঙ্গল কামনায় পূজা অর্চনা করতেন। এখন আমরা প্রতিবছর মায়ের নির্দেশনায় এই ধারাবাহিকতা রক্ষা করে আসছি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি