খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

কৃষি ব্যাংকবাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে সুন্দরবন সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুগ্ম জেলা জজ প্রথম আদালতে এই মামলার শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে যুগ্ম জেলা জজ নুসরাত জেবিন মামলা গ্রহণ করেন ও বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী হারুন আর রশীদ জানান, মানি সুইট ১২/২০২০ মামলাটি গত ১৩ আগস্ট দাখিল হয়। সোমবার (২৪ আগস্ট) মামলাটির শুনানি শেষ হয়। বিচারক আগামী ৫ নভেম্বর বিবাদীদের লিখিত জবাব দেওয়ার জন্য সমন জারি করেন।

তিনি জানান, মামলার বাদীরা হলেন মেসার্স সুন্দরবন সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন চৌধুরী, পরিচালক মো. নুরুল আলম চৌধুরী।
মামলার বিবাদীরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের (মতিঝিল) পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক, কৃষি ব্যাংক খুলনা করপোরেট শাখা ৭, স্যার ইকবাল রোড, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক মহাব্যবস্থাপক (রিকভারি ও আইন বিভাগ) সাবেক ব্যাবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক মহাব্যবস্থাপক (আইন বিভাগ) আ. হক ভূইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক উপ-মহাব্যবস্থাপক (আইন বিভাগ) গোলাম মাহবুব, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) নির্বাহী পরিচালক হমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) যগ্ম পরিচালক আ. হামিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) উপ পরিচালক মো. মকবুল হোসেন, অর্থ মন্ত্রণালয় ব্যাংক শাখা-২ ঢাকার সাবেক ডেপুটি সেক্রেটারি আ. আজিজ এবং সাধারণ বীমা করপোরেশন ঢাকা।