মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান জানান, ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। পুরো মুজিববর্ষ জুড়েই এটা চলবে। তারা শত ঘণ্টা আলোচনার উদ্যোগ নেবেন।