হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক রনি খান ও আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। এ কারণে দাম অনেক বেড়ে গেছে। দেশে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে মরিচ আমদানি অব্যাহত রয়েছে।
তবে দেশের বাজারে বাড়তি দাম ও ভালো চাহিদার কথা মাথায় রেখে আমদানিকারকরা কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। সোমবার বন্দর দিয়ে একদিনেই ৩৪ ট্রাকে (মিনি ও বড় ট্রাক) ২৪২ টন মরিচ আমদানি হয়েছে।
এই দুই ব্যবসায়ী আরও জানান, শুধু হিলি নয়, দেশের অন্যান্য বন্দর দিয়েও মরিচ আসছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে, দামও কমতে শুরু করেছে।