৪৫ খেলোয়াড় পেলেন করোনা প্রণোদনার চেক

20200902_194627

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে ৪৫ জন ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠন এবং ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে পটুয়াখালীতে।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসন উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংষদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর কাজী আলমগীর বলেন, 'এই সরকার খেলাধুলার প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। যার ফলে সারাবিশ্বে সুনাম ছড়িয়ে দিচ্ছে আমাদের দেশের খেলোয়াড়রা।'

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম মামুন, সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদ প্রমুখ।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠন এবং ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫জনের মাঝে প্রত্যেককে ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।