বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানা পুলিশ গোপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জালালাবাদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য শাবাজ আহমদ ও তার আরও দুই সহযোগী গত ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ এক বাসায় নিয়ে যায়। ওইদিন রাত ৯টার দিকে শাবাজ আহমদ ভিকটিমকে ধর্ষণ করার পর তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আসামি ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শাবাজ মোবাইলফোনে সেই ভিডিও ও ছবি ধারণ করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম)।
তিনি জানান, কিশোরীকে উদ্ধার করে পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে। এ ঘটনায় শাবাজ আহমদ নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।