শিশু দুটি হচ্ছে, তিতাস উপজেলার রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬) এবং একই পরিবারের মহসিন মিয়ার মেয়ে মনিজা (৭)।
ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে রসুলপুর গ্রামের দক্ষিণ পাশ দিয়ে গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে যায় ফাতেমা ও মনিজা। দাদি এক পাশে এবং শিশু দুইটি অন্যপাশ দিয়ে গোসল করতে নদীতে নামলে স্রোতের সঙ্গে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধারের জন্য স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দীর্ঘ সময় নিয়ে চেষ্টা করেও সন্ধান পায়নি। পরবর্তীতে শনিবার সকালে ওই একই জায়গা দিয়ে শিশু দুইটির মরদেহ নদীতে ভেসে উঠে। খোঁজ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।