আটকরা হলো– আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা মহেশখালী উপজেলার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।
মেজর মেহেদী বলেন, ‘আটক ব্যক্তিদের অবস্থান নেওয়া একটি কুঁড়েঘর থেকে দেশে তৈরি দুটি বন্দুক, দুটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ’ তারা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে বলে জানান তিনি।