বঙ্গবন্ধুর সমাধিতে তিন সিনিয়র সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে তিন সিনিয়র সচিবের শ্রদ্ধাগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র সচিব মো. দিলোয়ার বখত, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধু ও ‘৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ‌গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া ‌উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ‌পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।