মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুল কাদের ও স্থানীয় সূত্র জানায়,উপজেলার মেটংঘর গ্রামের আনোয়ার হোসেন প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলেসহ রাশিদাকে বিয়ে করেন। কিছুদিন না যেতেই প্রথম স্ত্রীর রেখে যাওয়া মেয়ে বিজলীকে (৮) নিয়ে সংসারে কলহ দেখা দেয়। গত ২৪ ডিসেম্বর রাতে সৎ মা রাশিদা বেগম পরিকল্পিতভাবে বিজলীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিজলী হারিয়ে গেছে বলে বাড়ির লোকজন জানান।
২৫ ডিসেম্বর দুপুরে বিজলির মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে বিজলীর সৎ মা রাশিদাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে তার দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগমকে আসামি করে ২৫ ডিসেম্বর রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন।
/জেবি/এসএম/