দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে রোহিঙ্গা ক্যাম্পের ৫ ঘর




রোহিঙ্গা ক্যাম্পে আগুনকক্সবাজারের কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরে রাতে আগুন ধরিয়ে দিয়েছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে শিবিরের সি ব্লকে আগুন জ্বলতে শুরু করে। পরে সেখানকার বসবাসরত রোহিঙ্গারা অন্যত্র সরে যান।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, কিছু দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিলে সাধারণ রোহিঙ্গারা বসতি থেকে পালিয়ে যান। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পর আগুন নেভে।

উখিয়ার ফায়ার সার্ভিস কর্মী রাকিব আহমেদ জানান, শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে আগুন নিভে যাওয়ায় তারা ফিরে আসেন।

ক্যাম্পের রোহিঙ্গারা জানিয়েছেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পের সি ব্লকের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আশপাশের আরও পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।